সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়ার প্রথম পথসভা

খাগড়াছড়িতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওয়াদুদ ভূইয়ার প্রথম পথসভা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রথমবারের মতো বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে খাগড়াছড়িতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় খাগড়াছড়ির নয়টি উপজেলার মারমা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

এ সময় ২৯৮ নং খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রদান অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশে বিগত দিনের তুলনায় ব্যাপক পরিবর্তন এসেছে। খাগড়াছড়ির উন্নয়নকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজিত পথসভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *