সর্বশেষ :
19 Oct 2026, Mon

আমরা চাঁদাবাজমুক্ত দেশ ও ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই -অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

আমরা চাঁদাবাজমুক্ত দেশ ও ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই -অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় এবং মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো দল আমার শত্রু নয়; চাঁদাবাজরাই আমার প্রধান শত্রু। চাঁদাবাজমুক্ত ও ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়তে হলে আপনাদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তারা সমাজ থেকে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসবাদ নির্মূল করতে চায়। সকল ধর্মের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ ডা. মাহমুদুল হক, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা; অধ্যাপক গাজী সুজায়াত আলী, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা; ডা. আফতাব উদ্দীন, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা; বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ডা. তৈয়েবুর রহমান; মাহফুজুর রহমান; জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস মাসুদ রানা; সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম; ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক; যুব জামায়াতের মোস্তাফিজুর রহমান রেন্টু; মাস্টার আমিনুর রহমান; মাওলানা কবিরুল ইসলাম প্রমুখ।

জনসভা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *