সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২২৬২/২৪-এস-এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতীয় চোরাচালানি মালামাল পাচারের তথ্য পেয়ে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের সার্বিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

টহলদলটি ডাইনচন্দ্রবাড়ী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে সীমান্ত পিলার ২২৬২/২৪-এস ও ২২৬২/২৫-এস-এর মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ দূরে জানমারাটিলা ডাউন এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা টহলদলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।

পরে রাত আনুমানিক ৮টার দিকে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়িভর্তি সাতটি বস্তা জব্দ করে বিজিবি। বস্তাগুলো খুলে গণনা করে ১৬০টি ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা এসব শাড়ির আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামাল স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *