সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ‘ঘুমন্ত জাতি কখনো অধিকার পায় না-আজ না জাগলে কাল ইতিহাস ক্ষমা করবে না।’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

এ সময় প্রধান অতিথি বলেন, আজকের ছাত্র সমাজই পারে দেশে আগামীর পরিবর্তন আনতে। যেমনটি জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা বিগত স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ছাত্রদের নিয়ে ভাবতেন। তাঁর সন্তান তারেক রহমানও তরুণ ছাত্র সমাজকে পছন্দ করেন, ছাত্র সমাজের মনের ভাবনা জানার চেষ্টা করেন এবং তাদের গুরুত্ব দেন। তিনি পাহাড়ের মানুষের কথাও ভাবেন। তাই শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে এ জেলায় শান্তি-শৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন, রাস্তা-ঘাট, মন্দির-মসজিদসহ সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি লাপ্রুচাই মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী মারমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা।

অনুষ্ঠানে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *