ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ নং আসনের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় প্রধান অতিথি শান্তি-শৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন, রাস্তা-ঘাট, মন্দির-মসজিদসহ জেলার সার্বিক উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে খাগড়াছড়ি জেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক চাইহলাপ্রু মারমার সঞ্চালনায় এবং জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থানীয় পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মারমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ জেলা কমিটির সভানেত্রী ওয়াম্রাসং মারমা।

