সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড পেল ৪৫৬টি পরিবার

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড পেল ৪৫৬টি পরিবার

ছোটন বিম্বাস (খাগড়াছড়ি): প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে প্রথমবারের মতো তৃতীয় ধাপে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৪৫৬টি পরিবার ফ্যামিলি কার্ড পাচ্ছে।

বুধবার (১৭ জুন) বিকেলে খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়ন পরিষদের মধ্যম লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সিলেটের মৌলভীবাজার থেকে ভার্চুয়ালি সরাসরি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগী নারীরা।

উপকারভোগী আনু মারমা বলেন, তাঁর স্বামী অসুস্থ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে তিনি সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করবেন এবং হাঁস-মুরগি পালন করে সংসারের আয়ের নতুন উৎস সৃষ্টি করবেন। তিনি বলেন, এই কার্ড তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আজ তৃতীয় ধাপে প্রথমবারের মতো খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। সরকারের এ উদ্যোগ পাহাড়ি নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং তাঁদের কর্মক্ষম করে তুলবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের এ দূরদর্শী উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর, খাগড়াছড়ি সূত্রে জানা যায়, আজকের ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হলো। পর্যায়ক্রমে যাচাই-বাছাই শেষে জেলার প্রতিটি উপজেলার উপযুক্ত পরিবারগুলোর মাঝে এই কার্ড বিতরণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *