সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চালু

খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চালু

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চালু হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে টিসিবির পণ্য বিতরণ করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে প্রতিদিন ৫টি ভ্রাম্যমাণ ট্রাকে পৌর শহরের ৪০০ উপকারভোগী পরিবারের মাঝে আগামী ১২ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এ সময় খাগড়াছড়ি সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা দিপন চাকমা, মেসার্স মাসফি ট্রেডার্সের ডিলার মালিক মো. খোরশেদ আলমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *