সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

খাগড়াছড়িতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দিনটি উপলক্ষে বাংলাদেশ শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ধর্মীয় পতাকা ও বেলুন উড়িয়ে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার উদ্বোধন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোকাই মারমা।

উদ্বোধন শেষে আনন্দ র‍্যালিটি খাগড়াছড়ি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, খাগড়াছড়ি শাখার সভাপতি ধনা চন্দ্র সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছারসহ শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, খাগড়াছড়ি শাখার জ্যেষ্ঠ সদস্যরা।

সভায় বক্তারা বলেন, সনাতন ধর্ম একটি প্রাচীন ধর্ম। দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য প্রায় ৫ হাজার ২৫২ বছর আগে দ্বাপরযুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এক যুগসন্ধিক্ষণে বসুদেবের স্ত্রী দেবকীর গর্ভে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। অত্যাচারী কংসের হাত থেকে শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষকে রক্ষা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, জগতের সকলের কল্যাণে তিনি কাজ করে গেছেন। পরবর্তীতে অত্যাচারী কংসকে শ্রীকৃষ্ণ হত্যা করেন।

এছাড়াও জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন উপজেলার মন্দির থেকে ব্যানার নিয়ে আনন্দ র‍্যালিতে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *