সর্বশেষ :
19 Oct 2026, Mon

কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, ধানের শীষের বিজয় নিশ্চিত: তালায় ধানের শীষের প্রার্থী হাবিব

কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, ধানের শীষের বিজয় নিশ্চিত: তালায় ধানের শীষের প্রার্থী হাবিব

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় তালা বিদের স্কুল মাঠে তালা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব বলেন, আমার জনপ্রিয়তার কারণে বারবার আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে। এখনো অনেকে আমার জনপ্রিয়তা দেখে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। তালা-কলারোয়ার মানুষ হাবিবকে বেছে নিয়েছে, তার প্রমাণ আগামী ১২ ফেব্রুয়ারিতে ধানের শীষে ভোট দিয়ে তালা ও কলারোয়ার মানুষ প্রমাণ করবে। করব কাজ, করব দেশ- সবার আগে বাংলাদেশ।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির পরিবারে নারীপ্রধানদের ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং প্রকৃত কৃষকদের ৫ হাজার টাকা করে কৃষিভাতা প্রদান করা হবে।

নির্বাচনী জনসভায় তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেসা মিনি, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাঈদ, বিএনপি নেতা জোয়ারদার ফারুক হোসেন, তালা উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক এস কে ফারুক প্রমুখ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *