সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার

কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার, কালের বার্তা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার। ৩ নভেম্বর বুধবার বিকেলে পৌর এলাকার কুলিয়ারচর বাজার লঞ্চঘাট থেকে দাসপাড়া নির্মাণাধীন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের রিজিওনাল সুপারভিশন ইঞ্জিনিয়ার বাসুদেব সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আহসান ভূইয়া, কার্যসহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, হিসাব রক্ষক বিধান চন্দ্র দাস, কনজারভেন্সি ইন্সপেক্টর মো. শরীফ মিয়া, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. আলী সোহেল, সিফাত আহমেদ, মো. সবুজ মিয়া এবং ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিনসহ পৌরসভার কর্মচারীবৃন্দ।

জানা যায়, ব্লকসহ আরসিসি ১০০ মিটার দৈর্ঘ্যের এ রাস্তার ব্যয় ধরা হয়েছে ৭৫ লাখ টাকা। এ রাস্তা নির্মিত হলে দাসপাড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *