সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭

কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে একটি হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলার মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ মিয়া। তিনি উপজেলার চৌহদ্দি এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।

এ ছাড়া উপজেলার বড়ছয়সুতি এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে মামুন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নিয়মিত মামলার আরও তিনজন এবং বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) দুইজনসহ মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে কুলিয়ারচর থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

এলাকার সচেতন মহল পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়ে মাদক ও অপরাধবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *