সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, নেপথ্যে বাজরা যুব সমাজ

কুলিয়ারচরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, নেপথ্যে বাজরা যুব সমাজ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাহবুব আলম ওরফে মাহবুব (৫০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্থানীয় ‘বাজরা যুব সমাজ’।

রোববার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম বাজরা গ্রামের মৃত রজব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজনের নেতৃত্বে বাজরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয় ‘বাজরা যুব সমাজ’-এর সদস্যরা মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশকে সক্রিয় সহযোগিতা করেন। পরে পুলিশ যুব সমাজের সহযোগিতায় তল্লাশি চালিয়ে মাহবুবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।

কুলিয়ারচর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহবুব আলমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেফতারের পর মাহবুব আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানা প্রশাসন সূত্রে জানা গেছে।

এলাকাবাসী পুলিশের এ তৎপরতা এবং বাজরা যুব সমাজের সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজরা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের সামাজিক প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *