সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরের হুমায়ুন কবিরসহ দুই মাদক কারবারি ভৈরবে ডিবির হাতে গ্রেপ্তার

কুলিয়ারচরের হুমায়ুন কবিরসহ দুই মাদক কারবারি ভৈরবে ডিবির হাতে গ্রেপ্তার

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পিরপুর গ্রামের মো. মেনু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (৩২) এবং ভৈরব উপজেলার মানিকদী নয়াহাটি গ্রামের মোহাজ মিয়ার ছেলে জীবন মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল ভৈরব উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভৈরব উপজেলার মানিকদী নয়াহাটি এলাকায় একটি খালি প্লটে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বেচাকেনা করছে। সংবাদের ভিত্তিতে ওইদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবির ও মো. জীবন মিয়াকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে আটক আসামিদের দেহ তল্লাশি করে হুমায়ুন কবিরের পকেট থেকে ২১ পিস এবং জীবন মিয়ার পকেট থেকে ৮০ পিস- সর্বমোট ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ দশমিক ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার ৩০০ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নীল-কালো রঙের একটি মোটরসাইকেল (SP 125) জব্দ করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. মেহেদী হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা করেন। মামলা নম্বর-৩৩।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে আসামিদের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামিরা জামিনে গিয়ে যেন পালিয়ে যেতে বা তদন্তে ব্যাঘাত ঘটাতে না পারেন, সে জন্য তাদের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২, কিশোরগঞ্জে পাঠিয়ে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *