সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুমিল্লায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনির মৃত্যু

কুমিল্লায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনির মৃত্যু

কুমিল্লা: কুমিল্লায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশের শাসনগাছা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) ও তার নাতনি চাঁদনী (১৫)।

পুলিশ জানায়, জোসনা বেগম নাতনি চাঁদনীকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার সময় রেললাইন পার হওয়ার মুহূর্তে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *