সর্বশেষ :
19 Oct 2026, Mon

কলেজ ছাত্র তুরাগ হত্যা মামলার আসামি ‘চেরয়া ফারুক’ র‌্যাবের হাতে গ্রেফতার

কলেজ ছাত্র তুরাগ হত্যা মামলার আসামি 'চেরয়া ফারুক' র‌্যাবের এর হাতে গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরের রাজেন্দ্র কলেজের ছাত্র আসাদুজ্জামান নূর ওরফে তুরাগ (২২) হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. ফারুক ওরফে চেরয়া ফারুক (৪০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

জানা যায়, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদক ব্যবসার ভাগাভাগি ও কর্তৃত্ব নিয়ে বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। ভিকটিম তুরাগ গত ১১/১০/২০২৩ তারিখ বিকেলে বাসা থেকে বের হওয়ার পর ‘কানা তুষার’ গ্রুপের সদস্যরা কৌশলে তাকে গোবিন্দপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যাকারীরা তুরাগের এক হাত কেটে নিয়ে যায় এবং হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে বাগানের ভিতরে কলার পাতার নিচে চাপা দিয়ে রাখে।

এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৩২, তারিখ- ১৩/১০/২০২৩ খ্রি., ধারা- ১৪৩/৩২৬/৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০)। উক্ত মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।

 

এরই ধারাবাহিকতায়, সোমবার (২০ অক্টোবর) রাত অনুমান ১১:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলীপুর কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. ফারুক ওরফে চেরয়া ফারুক (৪০), পিতা- মৃত করিম শেখ, সাং- অম্বিকাপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *