সর্বশেষ :
19 Oct 2026, Mon

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মোহন শেখের ইন্তেকাল

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মোহন শেখের ইন্তেকাল

দোহার (ঢাকা): ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মোহন শেখ (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মোহন শেখ দীর্ঘদিন যাবৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ (দোহার-নবাবগঞ্জ) ঢাকা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির স্বেচ্ছাসেবক সমন্বয়কারীর দায়িত্বেও ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (দোহার-নবাবগঞ্জ) ঢাকা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি আব্দুল মালেক, পৌরসভা সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারি মিরাজ হোসেনসহ অনেকে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ৩ ঘটিকায় মধুরচর এলাকার তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *