সর্বশেষ :
19 Oct 2026, Mon

কদমতলীতে বিদেশি পিস্তল ও হেরোইন উদ্ধার

কদমতলীতে বিদেশি পিস্তল ও হেরোইন উদ্ধার, কালের বার্তা

ঢাকা: রাজধানীর কদমতলী থানাধীন আলমবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-১০।

র‍্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে বাহিনীটি দীর্ঘদিন ধরে পেশাদার ও নির্ভরযোগ্যভাবে দায়িত্ব পালন করে আসছে। অবৈধ বিস্ফোরক দ্রব্য, অস্ত্র ও মাদকদ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে র‍্যাব নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‍্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করছে।

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১০ সিপিসি-১ কোম্পানির একটি চৌকস দল গতকাল (০২ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানাধীন আলমবাগ অনির্বাণ ক্লাব রোডের একটি বাড়ির পাশে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব জানায়, এই অভিযান প্রমাণ করে যে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে বাহিনীটি সদা প্রস্তুত। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‍্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *