সর্বশেষ :
19 Oct 2026, Mon

ইয়াবাসহ পুলিশের বরখাস্তকৃত এএসআই মনির আবারও ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

ইয়াবাসহ পুলিশের বরখাস্তকৃত এএসআই মনির আবারও ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধায় বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশের বরখাস্তকৃত এএসআই মনির আবারও ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১৫ মে) তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের বরখাস্তকৃত এএসআই মনির মাদকসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শরিফ আল রাজিব, গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।

তবে তার কাছ থেকে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৫ জুন পুলিশের বরখাস্তকৃত এএসআই মনিরুজ্জামান মনির ১ হাজার ৮ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও নগদ ৬৩ হাজার টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *