সর্বশেষ :
19 Oct 2026, Mon

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে ভিজিএফ (চাল) পেল ৪ হাজার ৬২৫টি পরিবার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে ভিজিএফ (চাল) পেল ৪ হাজার ৬২৫টি পরিবার

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভা ভিজিএফের (চাল) বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে। বুধবার সকালে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠে পৌর প্রশাসক সাজিয়া তাহেরের উপস্থিতিতে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভার কার্ডধারী ৪ হাজার ৬২৫টি পরিবারের মাঝে এসব ভিজিএফের চাল বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি পৌর প্রশাসক সাজিয়া তাহের বলেন, সামনে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর। খাগড়াছড়ি পৌর প্রশাসন চেষ্টা করেছে যেন পৌর এলাকায় কোনো পরিবার বাদ না যায়। তাই পৌর শহরে বসবাসরত কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে- সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *