সর্বশেষ :
19 Oct 2026, Mon

আজ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইসির সংলাপ শুরু

আজ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইসির সংলাপ শুরু

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদদের সঙ্গে বসবে সাংবিধানিক সংস্থাটি। ইসি ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ৩০ জন সদস্যের সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে।

নির্বাচনী এই সংলাপটি ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে (@BangladeshECS) সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।

 

জানা গেছে, ইসি অক্টোবরের মাঝামাঝি নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচনী সংলাপে বসবে। বর্তমানে আওয়ামী লীগসহ নিবন্ধিত দলের সংখ্যা ৫২টি। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হওয়ার পর এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পেয়েছিল। পরে শর্তপূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। বাতিল হওয়া দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা।

 

সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। এদিকে, আদালতের আদেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *