সর্বশেষ :
19 Oct 2026, Mon

অসুস্থদের দেখতে ঢাকা মেডিকেলে ব্যারিস্টার নজরুল ইসলাম

অসুস্থদের দেখতে ঢাকা মেডিকেলে ব্যারিস্টার নজরুল ইসলাম

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাতলা কওমি মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপির নেতা কাওসারের ছেলে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার রাতে অসুস্থ মুফতি মাওলানা শফিকুল ইসলাম, আগলা ইউনিয়নের আগলা মাঝপাড়া এলাকার কায়সার ও তাঁর অসুস্থ ছেলেকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ছুটে যান ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম।

এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম অসুস্থদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *