সর্বশেষ :
20 Oct 2026, Tue

লিচুর বিচি গলায় আটকে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু

লিচুর বিচি গলায় আটকে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু

বেলাল আহমদ, লামা (বান্দরবান): লামা উপজেলার পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে লিচুর বিচি গলায় আটকে ওয়াসেনাত নামে ১ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) দুপুর ২টা ৩০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি স্থানীয় চিকিৎসক ডাক্তার আবু নোমান ওসমানীর স্নেহের ছোট সন্তান এবং এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা শব্বির আহমদের আদরের নাতনি।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফল খাওয়ার সময় অসাবধানতাবশত লিচুর বিচি শিশুটির গলায় আটকে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৌসুমি ফল খেতে গিয়ে এমন আকস্মিক ও অসতর্ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ৯টায় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে স্থানীয় সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *