সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবি উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

পাঁচবিবি উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

পাঁচবিবি (জয়পুরহাট): মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার নামাজসহ সকল কার্যক্রম নির্বিঘ্নে পালনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান, থানা পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। সোমবার সকালে উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

উৎসবমুখর পরিবেশে উপজেলায় ঈদ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, থানার সিনিয়র এসআই মো. আলমঙ্গীর হোসেন, সীমান্তের বিভিন্ন বিজিবি ক্যাম্প কমান্ডার, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার গিরিশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, পিআই মো. আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী মোছা. নাসরিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *