সর্বশেষ :
20 Oct 2026, Tue

গাইবান্ধা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন, রিপন সভাপতি বকুল সম্পাদক

গাইবান্ধা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি, রিপন সভাপতি বকুল সম্পাদক

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে পলাশবাড়ী পৌর শহরের খাদ্য গুদাম সংলগ্ন শাওন এন্টারপ্রাইজ মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের সভাপতি মোশফেকুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, আইন বিষয়ক সম্পাদক জলিলুর রহমান জলিল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছামছুল আলম ছামছু, শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন পিন্টু, গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার মকবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম এবং গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা।

এছাড়াও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছামছুল আলম।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সোবহান মণ্ডল, আবুল কালাম আজাদ সাবু, আবু তাহের মণ্ডল এবং সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি।

সভায় উপস্থিত শ্রমিকদের কণ্ঠভোটের মাধ্যমে মোশফেকুর রহমান রিপনকে সভাপতি এবং আব্দুল মোতালেব সরকার বকুলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কার্যকরী সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবু তাহের মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ ও মিল্লাত সরকার মিলন, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, অর্থ সম্পাদক রফিকুল মিয়া, সড়ক সম্পাদক ছাদেকুল ইসলাম মিন্টু, হাসান মাস্টার, দপ্তর সম্পাদক ছায়েদ আলী, ক্রীড়া সম্পাদক জালাল সরকার, ধর্মীয় সম্পাদক মমিন শেখ, প্রচার সম্পাদক রাজু আহমেদ এবং কার্যকরী সদস্য সাজু মিয়া, খাজা মিয়া ও আহসান হাবিব হিন্দোল।

শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মৃত ও কন্যাদায়গ্রস্ত ৫টি পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *