সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

তালায় ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ১৫ পিস ইয়াবাসহ ইসরাক সরদার (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে উপজেলার রহিমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইসরাক সরদার পাইকগাছা উপজেলার রেজাকপুর গ্রামের সিরাজ সরদারের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, ইসরাক দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন তালা উপজেলার বিভিন্ন এলাকায় এসে ইয়াবা বিক্রি করতেন। বুধবার সকালে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে এবং তালা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল রহিমাবাদে পৌঁছালে তাকে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *