সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ব্যাটারি জব্দ ও জরিমানা

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ব্যাটারি জব্দ ও জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার ছাতনী ও বড় হরিশপুর ইউনিয়নে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় হরিশপুর ইউনিয়ন থেকে ৪টি ব্যাটারি জব্দ করা হয় এবং ছাতনী ইউনিয়নের মাছদিঘা এলাকার আহম্মদ আলীর ছেলে মোহাম্মদ আলিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নাটোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। এ সময় একদল চৌকস আনসার সদস্য উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *