সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালায় গাঁজাসহ দুই যুবক আটক, মোটরভ্যান জব্দ

তালায় গাঁজাসহ দুই যুবক আটক, মোটরভ্যান জব্দ

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে তালা থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে আটারই বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরভ্যানও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, আটারই গ্রামের মাহমুদপাড়া এলাকার বাসিন্দা মো. বকুল মাহমুদের ছেলে মো. রাজু মাহমুদ (২২) এবং মো. কামরুলের ছেলে মো. আবির (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কোহিনূরের কাছ থেকে গাঁজা কিনে ফেরার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই যুবককে আটক করেন। পরে বিষয়টি তালা থানা পুলিশকে জানানো হলে এসআই তপনের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, কোহিনূর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। শুধু কোহিনূরই নয়, তার মতো আরও কয়েকজনের ছত্রছায়ায় বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক সরবরাহ করা হচ্ছে। এতে করে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা।

এলাকাবাসী আরও বলেন, আটারই গ্রামে মাদকের বিস্তার দিন দিন বেড়ে চলেছে। প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পুরো এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানান তারা।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *