সর্বশেষ :
20 Oct 2026, Tue

শ্রীমঙ্গলে কোবরা সাপ উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

শ্রীমঙ্গলে কোবরা সাপ উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

আতাউর রহমান কাজল, (শ্রীমঙ্গল): শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বিষধর কোবরা সাপ উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর পরিচালক স্বপন দেব সজল জানান, মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাসার রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফোঁসফোঁস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা একটি সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন।

চিৎকার শুনে তারেক আহমেদ ঘটনাস্থলে এসে সাপটিকে কঞ্চি দিয়ে মারার চেষ্টা করেন। তবে সাপটির আক্রমণাত্মক আচরণ দেখে তিনি আর কাছে যাওয়ার সাহস পাননি।

পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে জানানো হলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা গিয়ে দেখতে পান, সাপটি গর্তের ভেতরে অবস্থান করছে এবং এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা সাপ, যা সাধারণত লোকালয়ে খুব কম দেখা যায়।

প্রায় ২০ মিনিট চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়। পরে দুপুর ২টার দিকে উদ্ধারকৃত কোবরা সাপটি শ্রীমঙ্গল বনপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *