সর্বশেষ :
20 Oct 2026, Tue

তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান। ডা. সবুজ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. খালিদ হাসান নয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, সমাজসেবা প্রতিনিধি মোকবুল হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন এবং তালা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *