সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস, (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এতে পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া আসন্ন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সভায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের চলমান কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *