সর্বশেষ :
20 Oct 2026, Tue

‘আমাদের নেতা সংসদে বলেছেন, বিরোধী দল ও সরকারি দল ঐক্যবদ্ধভাবে দেশের এই সংকটময় মুহূর্তে কাজ করছি’ -নাটোরে হুইপ দুলু

‘আমাদের নেতা সংসদে বলেছেন, বিরোধী দল ও সরকারি দল ঐক্যবদ্ধভাবে দেশের এই সংকটময় মুহূর্তে কাজ করছি’ -নাটোরে হুইপ দুলু

মো. রাশেদুল ইসলাম, (নাটোর): জাতীয় সংসদের সরকারি দলীয় হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। তিনি বলেন, আমার মুরব্বিরা শুনেন, সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন, ইরান-আমেরিকা যুদ্ধের কারণে সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে। তেলের সংকট দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, আপনারা দেখছেন, আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদে বলেছেন, বিরোধী দল ও সরকারি দল দেশের এই সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

শনিবার দুপুরে নলডাঙ্গা পৌরসভার ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত নলডাঙ্গা পৌরসভা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আগে সকাল ১০টায় নাটোর সদর দলিল লেখক সমিতির মৃত দলিল লেখকদের পরিবারের মাঝে ভাতা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিমসহ সদর ও নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *