সর্বশেষ :
20 Oct 2026, Tue

শ্রীমঙ্গলে ফ্রি ওরাল চেক-আপ ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ফ্রি ওরাল চেক-আপ ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

আতাউর রহমান কাজল, (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে শিশুদের মুখগহ্বরের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একদিনব্যাপী ফ্রি ওরাল চেক-আপ ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

এ উপলক্ষে শ্রীমঙ্গল রোটারি ক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান এবং বিএনপি নেতা মো. ইয়াকুব আলী।

রোটারি ক্লাবের সভাপতি মো. মশিউর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট অবিনাশ আচার্য, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, পাস্ট প্রেসিডেন্ট সুব্রত দাশ, ফেরদৌস আলম ও নাঈম সরফরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগমসহ সহকারী শিক্ষক মাহমুদা আক্তার, অঞ্জন দেব, পদ্মা রানী চৌধুরী, সামিয়া আক্তার, চম্পা বেগম, নাফিসা তাবাসসুম ফারিহা, সম্পা পাল, আরমিন বেগম এবং শ্রাবণী তালুকদার উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই ডেন্টাল ক্যাম্পে প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা দেন দন্ত চিকিৎসক ডা. অমিতাভ দাশ ও ডা. ইনজামুল হক চৌধুরী। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিশুদের দাঁতের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে দন্ত সমস্যা শনাক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *