সর্বশেষ :
20 Oct 2026, Tue

যারা বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, আক্রান্ত হয়েছে, বিএনপি তাদের প্রত্যেকের পাশে দাঁড়াবে -নাটোরে হুইপ দুলু

যারা বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, আক্রান্ত হয়েছে, বিএনপি তাদের প্রত্যেকের পাশে দাঁড়াবে’ -নাটোরে হুইপ দুলু

মনিরুল ইসলাম তালুকদার, নলডাঙ্গা (নাটোর): জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। এর আগেও আপনারা দেখেছেন- ১৯৯১ সালে, ২০০১ সালে এবং তারও আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। তিনি বলেন, বিএনপি সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এ ধরনের আর্থিক সহায়তা কার্যক্রম আরও গতিশীল হয়। যারা বিএনপির জন্য মার খেয়েছে, আক্রান্ত হয়েছে, বিএনপি তাদের প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়াবে।

তিনি শুক্রবার জেলা পরিষদ নাটোরের ২০২৫-২০২৬ অর্থবছরের দুস্থ, অসহায় ও নির্যাতিত মানুষের জন্য ৩৩০ জনের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ দলের নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *