সর্বশেষ :
20 Oct 2026, Tue

কিশোরগঞ্জ সদরে পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী

কিশোরগঞ্জ সদরে পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী

মুহাম্মদ কাইসার হামিদ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ জেলা সদরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ ৬ মে, বুধবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ সদর জেলা সড়কের মোড়ে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) কিশোরগঞ্জ সদর শাখা অফিসে, পিএমকে’র অর্থায়নে এবং পিএমকে কমিউনিটি হেলথের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)’র সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)’র প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব বারৈ এবং কিশোরগঞ্জ সদর শাখার শাখা ব্যবস্থাপক মো. খলিলুর রহমান।

ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম ও যৌনরোগ, গর্ভবতী নারী এবং শিশু রোগের চিকিৎসা প্রদান করেন ডা. আসিফুল আমিন (কনসালট্যান্ট, শিশু), ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. সুজাউদ্দিন তালুকদার (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ফেরদৌস জাহান (গাইনি ও অবস), ডা. মফিজুর রহমান (কনসালট্যান্ট, সার্জারি) এবং ডা. মো. জিয়াউল হাসান (চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ)।

অনুষ্ঠানে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং চক্ষুরোগীদের মাঝে পাওয়ারের চশমা বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *