সর্বশেষ :
20 Oct 2026, Tue

বিদ্যুতের দামে নতুন ধাক্কা, বাড়তে পারে ইউনিটপ্রতি ১.৫০ টাকা

বিদ্যুতের দামে নতুন ধাক্কা, বাড়তে পারে ইউনিটপ্রতি ১.৫০ টাকা

ঢাকা: সরকার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যা আমলে নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি কমিটি গঠন করেছে।

প্রস্তাব অনুযায়ী, পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে ইউনিটপ্রতি সর্বোচ্চ ১.৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হতে পারে। বর্তমানে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম ৮ টাকা ৯৫ পয়সা এবং পাইকারি দাম ৭ টাকা ৪ পয়সা। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের ব্যবধান এবং ভর্তুকির চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে পিডিবির সম্ভাব্য ঘাটতি প্রায় ৫৬ হাজার ৪৭৫ কোটি টাকা, যা বাড়তে পারে আরও।

প্রস্তাবটি অনুমোদনের জন্য বিতরণ কোম্পানিগুলো শিগগিরই বিইআরসিতে জমা দেবে। এরপর গণশুনানি শেষে জুনের শুরুতে নতুন দাম কার্যকর হতে পারে।

বিশ্লেষকদের মতে, এতে ভর্তুকির চাপ কমলেও শিল্প উৎপাদন ব্যয় ও সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। তবে লাইফলাইন গ্রাহকদের (৭০ ইউনিট পর্যন্ত) আপাতত বাড়তি দামের বাইরে রাখার পরিকল্পনা রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *