দোহার (ঢাকা): নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি, দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা ও পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে জয়পাড়ায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। এ সময় সদস্যদের পারস্পরিক পরিচিতি পর্ব ছাড়াও সংগঠনকে আরও গতিশীল ও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনে নতুনভাবে যুক্ত হওয়া সদস্যরা হলেন- তথ্যবিষয়ক সম্পাদক কামাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার খন্দকার এবং কার্যকরী সদস্য মো. আরিফুর রহমান, শেখ জয়নাল ও মো. সোহেল রানা।
সংগঠনের কর্মকর্তারা মনে করেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত হবে। তাদের সহযোগিতায় সংগঠনের সুনাম বৃদ্ধি পাবে এবং অসহায় মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
বক্তারা অঙ্গীকার ব্যক্ত করেন, সমাজের অনিয়ম, দুর্নীতি, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সাধারণ মানুষকে আইনি সহায়তা দিতে পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি সর্বদা প্রস্তুত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ বেপারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক সুইটি আক্তার, কার্যকরী সদস্য মো. শাহীন ও মো. এছহাক মোল্লা, সাংবাদিক মো. হৃদয় হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

