সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি কৃষি অফিসে পার্টনার কংগ্রেস-২৬ সেমিনার অনুষ্ঠিত

পাঁচবিবি কৃষি অফিসে পার্টনার কংগ্রেস-২৬ সেমিনার অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস-২৬ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।

দিনব্যাপী পার্টনার কংগ্রেস সেমিনারে সভাপতিত্ব করেন জয়পুরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অধিদপ্তর বগুড়া অঞ্চলের আঞ্চলিক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেহেদী হাসান এবং উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ডালিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউল ফেরদৌস রাইটসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন এলাকার ৭০ জন প্রান্তিক কৃষক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *