সর্বশেষ :
19 Oct 2026, Mon

কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ ৫ মে মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিয়াচাপড়া পুলের ঘাটে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) অফিসে, পিএমকে-এর অর্থায়নে এবং পিএমকে কমিউনিটি হেলথ-এর উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব বারৈ এবং পুলের ঘাট শাখার শাখা ব্যবস্থাপক মো. এমরান কবির খান।

ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম ও যৌন, গর্ভবতী নারী এবং শিশু রোগের চিকিৎসা প্রদান করেন ডা. আসিফুল আমিন (কনসালটেন্ট, শিশু), ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. সুজাউদ্দিন তালুকদার (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ফেরদৌস জাহান (গাইনি অ্যান্ড অবস), ডা. মফিজুর রহমান (কনসালটেন্ট, সার্জারি) এবং ডা. মো. জিয়াউল হাসান (চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ)।

অনুষ্ঠানে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং চক্ষু রোগীদের মাঝে পাওয়ারের চশমাও বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *