সর্বশেষ :
19 Oct 2026, Mon

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে থোয়াইনু অং চৌধুরী

বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে থোয়াইনু অং চৌধুরী

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব থোয়াইনু অং চৌধুরীর নাম এখন জেলাজুড়ে আলোচনার তুঙ্গে।
দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করায় সর্বমহলে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বর্তমানে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে মুখে একটিই দাবি “থোয়াইনু অং চৌধুরীকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই”।

থোয়াইনু অং চৌধুরী একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং গজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ম্রাথোয়াই অং চৌধুরীর সুযোগ্য পুত্র। উল্লেখ্য, তার পিতা ম্রাথোয়াই অং চৌধুরী টানা ৪৫ বছর নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে উপজেলা ও জেলার উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। পিতার সেই জনসেবার আদর্শ ধারণ করেই রাজপথের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন থোয়াইনু অং চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, থোয়াইনু অং চৌধুরী দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের মন জয় করে নিয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ছাড়াও জনসেবামূলক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি এখন বান্দরবানের একজন জননন্দিত নেতা।

সচেতন মহলের মতে, জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসহায় মানুষের সেবায় তার দীর্ঘদিনের অবদান রয়েছে। বিশেষ করে পাহাড়ি ও বাঙালি, সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি সবসময় ইতিবাচক ও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

জেলা পরিষদ চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে নিজের পরিকল্পনার কথা জানিয়ে থোয়াইনু অং চৌধুরী বলেন, তিনি জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, টেকসই অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নে উৎসর্গীকৃতভাবে কাজ করতে চান।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে থোয়াইনু অং চৌধুরী জেলা পরিষদ চেয়ারম্যান পদে সবচেয়ে শক্তিশালী ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *