সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীনগরে সড়ক থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

শ্রীনগরে সড়ক থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

শ্রীনগর (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। গতকাল রোববার রাত প্রায় ১১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। বর্তমানে মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। পরিচয় শনাক্ত করা না গেলে ময়নাতদন্ত শেষে লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *