দোহার (ঢাকা): দোহার উপজেলা-এ ইয়াবাসহ চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কুসুমহাটি ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরকুশাই এলাকার মো. আমজাদের ছেলে মো. সাগর, একই এলাকার আবুল বেপারীর ছেলে আকাশ বেপারী, পুষ্পখালী এলাকার শেখ রিপনের ছেলে মো. নাজিম এবং মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর এলাকার শেখ জয়নালের ছেলে শেখ রুবেল।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

