সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবির নাজমুল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক নির্বাচিত

পাঁচবিবির নাজমুল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক নির্বাচিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি মহল্লার সন্তান, রাজপথের আন্দোলন-সংগ্রামের লড়াকু সৈনিক মো. নাজমুল হাসানকে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে নির্বাচিত করা হয়েছে।

জয়পুরহাট কলেজ ছাত্রদলের এমন একটি গুরুত্বপূর্ণ পদে নাজমুলকে নির্বাচিত করায় জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে আনন্দের বন্যা বইছে। একইসঙ্গে অনেক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। নাজমুলের রাজনৈতিক সহযোদ্ধারা আনন্দ-উল্লাস প্রকাশের পাশাপাশি মিষ্টি বিতরণ করেন।

নাজমুল দীর্ঘদিন ধরে ছাত্রদলের পতাকা নিয়ে রাজপথে মিছিল-মিটিংয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি একজন ত্যাগী, সাহসী, মেধাবী, সৎ ও যোগ্য ছাত্রনেতা হিসেবে ইতোমধ্যেই নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা, ত্যাগ ও সঠিক নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় সংসদ তাঁকে এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছে।

জয়পুরহাট কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা আশা করেন, নাজমুলের নেতৃত্বে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হয়ে সামনে এগিয়ে যাবে। একইসঙ্গে এ ছাত্রনেতার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল নেতৃত্ব কামনা করেন তাঁর সহযোদ্ধারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *