সর্বশেষ :
19 Oct 2026, Mon

লাউয়াছড়া উদ্যানে ঝড়-বৃষ্টিতে সড়কে গাছ পড়ে, প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

লাউয়াছড়া উদ্যানে ঝড়-বৃষ্টিতে সড়কে গাছ পড়ে, প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল: লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের ওপর দুটি বড় গাছ পড়ে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শনিবার দুপুরে উদ্যানের মেইন গেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার ফলে সড়কের উভয় পাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কমলগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল থেকে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে দুপুরের দিকে গাছ দুটি উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এতে উভয় দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বন্যপ্রাণী বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর গাছ অপসারণ করা হলে সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, দুপুরের ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। পরে বনকর্মীরা ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ২-৩ ঘণ্টা সময় লাগে।

এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (১ মে) সকাল ৬টা থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত এলাকায় ১৭৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *