সর্বশেষ :
19 Oct 2026, Mon

হারিয়ে যাওয়া ছেলের খোঁজে স্বজনরা

হারিয়ে যাওয়া ছেলের খোঁজে স্বজনরা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. জহুরুল ইসলাম (৩২) গত ১৯শে এপ্রিল, রবিবার সকালে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। অদ্যাবধি সে বাড়িতে ফিরে আসেনি।

ছেলে হারিয়ে যাওয়ার পর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছে। কোথাও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা হতাশ। ছেলে আবার ফিরে আসবে, এই আশায় পথ চেয়ে আছে সবাই। ইতিমধ্যে ফেসবুকে তার নিখোঁজ হওয়ার বিষয়টি প্রচার করেছেন পরিচিতজনেরা।

জহুরুলের স্ত্রী ১৮ মাস বয়সী সন্তানকে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করছেন। স্বামীকে খুঁজে পেতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। মা নুরজাহান বুকের ধন ছেলেকে ফিরে পেতে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।

কোনো হৃদয়বান ব্যক্তি জহুরুলের সন্ধান পেলে নিম্নোক্ত (০১৯৩০-৪৪২৭৩৪) নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *