সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

দোহারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় শিউলি (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবার। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বোন শেফালী জানান, শিউলি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। কিছুদিন আগেও তিনি তার বাবার বাড়ি কার্তিকপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

আজ দুপুর ১টার দিকে হঠাৎ করে ওয়াশরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিউলি মাহমুদপুর ইউনিয়নের চর নারায়নপুর এলাকার মহিউদ্দিনের স্ত্রী ছিলেন। তার পিতার নাম শেখ ইউসুফ।

এ বিষয়ে দোহার থানার এসআই হামিদুর রহমান জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *