দোহার (ঢাকা): “আমার পরিবার আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। সামনে আমার এসএসসি পরীক্ষা-আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। সাহায্যের জন্য দুবার থানায় গিয়েছি।” সম্প্রতি এক তরুণীর ফেসবুক স্ট্যাটাস আমাদের সমাজের এক কঠিন বাস্তবতাকে আবারও সামনে এনেছে।
বাংলাদেশে বাল্যবিবাহের কারণে প্রতিবছর অসংখ্য মেধাবী তরুণীর ভবিষ্যৎ এবং বড় হওয়ার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে। যদিও কিছু ক্ষেত্রে বিয়ের পর পড়াশোনার সুযোগ মেলে, বাস্তব চিত্র অধিকাংশ ক্ষেত্রেই ভিন্ন। শ্বশুরবাড়ির প্রতিকূল পরিবেশ এবং পারিবারিক চাপে অকালেই হারিয়ে যায় অনেক মেয়ের সুপ্ত প্রতিভা ও প্রবল ইচ্ছাশক্তি।
এই প্রেক্ষাপটে মানবাধিকার সংগঠন ‘পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি’ (দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখা) বাল্যবিবাহসহ সকল ধরনের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে অন্যায়, অনিয়ম এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি চিরতরে নির্মূল করাই তাদের প্রধান লক্ষ্য।
সংগঠনটির মতে, এই দায়িত্ব কেবল কোনো একটি প্রতিষ্ঠানের নয়; বরং দেশের প্রতিটি সচেতন নাগরিক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং প্রশাসনের সম্মিলিত অংশগ্রহণ এখানে অপরিহার্য।
পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অন্যায়, জুলুম বা বাল্যবিবাহের তথ্য পেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু সমাধানের জন্য সংগঠনটি সর্বদা প্রস্তুত। সমাজের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং পরামর্শ দিয়ে সহায়তা করুন।
অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যেতে পারে:
পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি
(দোহার-নবাবগঞ্জ উপজেলা শাখা, ঢাকা)
অফিস: জয়পাড়া থানার মোড় সংলগ্ন, দোহার, ঢাকা।
সভাপতি: ০১৭৮৪-২৯৫৮৪২
সাধারণ সম্পাদক: ০১৭১৭-৪৭২১৮৬
সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রোধ করতে- একটি সঠিক তথ্যই রক্ষা করতে পারে একটি জীবন এবং গড়ে দিতে পারে একটি সুন্দর ভবিষ্যৎ।

