সর্বশেষ :
20 Oct 2026, Tue

চৈত্র সংক্রান্তি ও বঙ্গাব্দ ১৪৩৩ বৈশাখী নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চৈত্র সংক্রান্তি ও বঙ্গাব্দ ১৪৩৩ বৈশাখী নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

গত ১৩ এপ্রিল শাহবাগের যাদুঘর কামাল আতাতুর্ক অডিটোরিয়ামে বিকেল ৫টায় ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে চৈত্র সংক্রান্তি ও বঙ্গাব্দ ১৪৩৩ বৈশাখী নববর্ষ বরণ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় বর্মা এবং মিসেস মানু বর্মা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। চৈত্র সংক্রান্তি ও নববর্ষ বিষয়ে বক্তব্য দেন গবেষক অধ্যাপক গোলাম মোস্তফা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক (সভাপতি, ইতিহাস ও ঐতিহ্য পরিষদ)।

চৈত্র সংক্রান্তি ও বঙ্গাব্দ ১৪৩৩ বৈশাখী নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল বাহার মজুমদার টিপু, এবং কেন্দ্রীয় সংসদ কমান্ডের সাবেক প্রচার সম্পাদক, দেশবরেণ্য কলাম লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ।

অনুষ্ঠানে আরও অনেক বীর মুক্তিযোদ্ধা ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে দেশের বিভিন্ন সংগঠন একযোগে কাজ করবে- এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে একটি অনাড়ম্বর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *