সর্বশেষ :
20 Oct 2026, Tue

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ জাতীয় সংসদে বাতিল হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের পর কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে একটি খোলাচিঠি পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশ বাতিল করে আওয়ামী লীগ সরকারের সময়কার ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯’ পুনরায় কার্যকর করা হয়। রাষ্ট্রপতির অনুমোদন ও গেজেট প্রকাশের পর আইনটি কার্যকর হবে।

বিদায়ী কমিশনের সদস্য মো. নূর খান জানান, সরকারের পক্ষ থেকে সরাসরি পদত্যাগের কোনো নির্দেশনা ছিল না। তবে আইনি পরিবর্তনের কারণে ধোঁয়াশা তৈরি হওয়ায় তারা পদত্যাগ করাকে সমীচীন মনে করেছেন।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি গঠিত কমিশনের চেয়ারম্যান ছিলেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। অন্যান্য সদস্য ছিলেন নাবিলা ইদ্রিস, মো. শরিফুল ইসলাম, ইলিরা দেওয়ানসহ আরও অনেকে।

বিরোধী দলের আপত্তি সত্ত্বেও বিলটি পাস হওয়ায় কমিশনের বর্তমান কাঠামো বিলুপ্ত হয়ে গেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *