সর্বশেষ :
20 Oct 2026, Tue

শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মো. মাহফুজুর রহমান

শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মো. মাহফুজুর রহমান

মো. মাহফুজুর রহমান (ঠাকুরগাঁও): পহেলা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা পরিহার করে উদার নৈতিক জীবনব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভেতরের সকল ক্লেশ ও জীর্ণতা দূর করে নতুন উদ্যমে বাঁচার প্রেরণা দেয়। সম্প্রতি নববর্ষ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাংবাদিক মো. মাহফুজুর রহমান।

মো. মাহফুজুর রহমান বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের (গভঃ রেজি নং এস-৪২১৯৯/১৮) ঠাকুরগাঁও জেলা স্টাফ রিপোর্টার, জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলার আহ্বায়ক এবং উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি। এছাড়াও তিনি মুভি বাংলা টিভির স্টাফ রিপোর্টার, বাংলাদেশের খবরের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং দৈনিক গণতদন্তের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমরা যে বাঙালি এবং বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে সেই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় ও উজ্জীবিত হয়। অন্যদিকে, পহেলা বৈশাখ উদযাপন বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।

তিনি আরও যোগ করেন, কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় এই দিন। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। চৈত্রের অবসানে বৈশাখী হাওয়া প্রাণে নতুন উষ্ণতা দেবে। মনের সকল গ্লানি ভুলে জীবন নতুনভাবে গড়বে, আবার নতুন স্বপ্ন দেখবে মানুষ।

পরিশেষে তিনি বলেন, ঢাক-ঢোল আর মাদলের তালে রঙিন হয়ে উঠুক বাঙালির সংস্কৃতি। মুছে যাক সকল কলুষতা, শান্তির বার্তা পৌঁছে যাক বাঙালির ঘরে ঘরে। নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত; সুন্দর ও সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। সবাইকে শুভ নববর্ষ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *