নাটোর প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নাটোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। রোববার বিকেলে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাদ আসর এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী ও অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও মাওলানা আব্দুল হাকিম, জেলা পেশাজীবী সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এনসিপি নেতা ইফতেখায়ের শাওন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, এই সমাবেশ থেকে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। অন্যথায় সরকার পতনের আন্দোলন শুরু করার হুমকি দেন দলের নেতাকর্মীরা।

